গ্রাহকদের সর্বাধুনিক ও সেরা মানের ব্যাংকিং সেবা উপহার দিতে নতুন স্থানে আরও বড় পরিসরে মতিঝিল শাখার উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।এই স্থানান্তরিত শাখাটি গ্রাহকদের উপভোগ্য ব্যাংকিং অভিজ্ঞতা উপহার দেবে।
৯ ফেব্রুয়ারি ২০২৬ মতিঝিলের৮৬–৮৭ নম্বর ভবন রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ারে (২য় তলা) এই শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন, সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশের বাণিজ্যিক ও আর্থিক কেন্দ্রের প্রাণকেন্দ্রে অবস্থিত নতুন এই শাখায় রয়েছে আধুনিক প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জ, লকার সার্ভিস এবং ডেডিকেটেডসিআরএমসুবিধা, যা গ্রাহকদের দেবে আরও সুবিধাজনক ও উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা।
উল্লেখ্য, বর্তমানে ৩১০টি শাখা ও উপশাখা নিয়ে ব্র্যাক ব্যাংক দেশের সবচেয়ে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কগুলোর একটি।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ৩০৫টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং দশ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। বিশ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৪ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।








































